রোহিঙ্গা গণহত্যার প্রমাণ সংগ্রহ অব্যাহত রেখেছে আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২৩:৩৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২৩:৩৮

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম চলমান রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে অনলাইনে সভা করে সাধারণ তথ্য ও প্রমাণাদি সংগ্রহ করছে কোর্ট।

সোমবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খান তার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দেন। প্রথমবারের মতো এরকম প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইসিসির ২১তম বার্ষিক সদস্য সম্মেলনে এটি উপস্থাপন করা হয়। লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাবরিলিয়াস ল্যান্ডবারগিস

সম্মেলনে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। এরমধ্যে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাবরিলিয়াস ল্যান্ডবারগিস ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে একটি ট্যাংকের সামনে দাঁড়িয়ে সরাসরি আইসিসি সম্মেলনে বক্তব্য রাখেন—যা সবার মনোযোগ আকর্ষণ করে।

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় করা মামলার তদন্তের বিষয়ে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে তদন্তের অনুমতি পাওয়ার পরে প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ সরকার, কূটনৈতিক মহল, জাতিসংঘ ও এনজিওদের সঙ্গে কৌঁসুলির অফিস ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে।

প্রধান কৌঁসুলি এ বছরের ফেব্রুয়ারি মাসে পাঁচদিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো সফর করেন। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খান

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম