এসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১১

বাংলাদেশ পুলিশ পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। শনিবার এই ফল প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। লিখিত পরীক্ষায় ৪ হাজারেরও বেশি এসআই উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ এসআইদের মৌখিক পরীক্ষার সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বাংলা ট্রিবিউনকে জানান, গত আগস্টে এসআই নিয়োগ পরীক্ষায় ২৫ হাজার ৪৭৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে  ৪ হাজার ১৮৪ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।  শিগগিরই তাদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। পুলিশের ওয়েব সাইটে (www.police.gov.bd) নির্বাচিতদের পরীক্ষার রোল নম্বর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম