রাষ্ট্রপতির প্রেস সচিব হবেন ক্যাডার কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১৮:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৮:০৬

রাষ্ট্রপতির প্রেস সচিব পদের নিয়োগ ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সীমিত করা হয়েছে। অতীতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এ পদে অভিজ্ঞতাসম্পন্ন বেসরকারি ব্যক্তিদের নিয়োগের সুযোগ থাকলেও বর্তমানে সেই পথ বন্ধ হয়েছে। ‘রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ) এর কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২২’ এ  এমন বিধান করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার সই করা এ বিধিমালার গেজেট রবিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হয়। এর আগে ২০১৯ সালের বিধিমালায় ক্যাডার কর্মকর্তাদের বাইরেও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের নিয়োগের সুযোগ ছিল।

নতুন বিধিমালায় প্রেস সচিব প্রেষণে বদলির মাধ্যমে নিয়োগের কথা রয়েছে। এ পদে নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে বলা হয়, ‘বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য হতে’ নিয়োগ করা যাবে। এর আগে ২০১৯ সালের বিধিমালায় এ পদের নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে বলা ছিল, ‘প্রেস সচিব পদের সমমর্যাদা ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের মধ্য হতে’ নিয়োগ করা যাবে। এর আগে ২০১৬ সালের নিয়োগ বিধিতেও একই বিধান ছিল।

এদিকে নতুন বিধিমালায় রাষ্ট্রপতির কার্যালয়ে (জন বিভাগ) অতিরিক্ত সচিবের পদ সৃষ্টি করা হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম