বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ ফিলিস্তিনি প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩০

বিমানবন্দরে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

অব্যাহত সমর্থনের জন্যে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় ঘণ্টা যাত্রা বিরতি করেন তিনি। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে করা বৈঠকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। জর্ডান থেকে জাপান যাওয়ার পথে শনিবার রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদ আব্বাস যাত্রাবিরতি করেন।

রাত পৌনে ১টার দিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাখানেক পর টোকিওর উদ্দেশে রওনা দেন মাহমুদ আব্বাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের দুর্দিনে বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যা দিয়ে সর্ব ধরনের সহায়তা'র জন্য তিনি ফিলিস্তিন সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাপান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন আব্বাস। বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে সেখানেই ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আব্বাস একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীকে বাংলাদেশে পড়ার সুযোগ এবং সেদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশে সামরিক প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানান।

বৈঠকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের ‘নৃশংসতা’র পাশাপাশি অনেক দিন ধরে অচলাবস্থায় থাকা শান্তি আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অবহিত করেন আব্বাস।

বৈঠকে স্বাধীন ভূমির জন্যে ফিলিস্তিনি মানুষের সংগ্রামের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আবারও অব্যাহত সমর্থনের আশ্বাস দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি সংকটের সমাধানের জন্যে কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি এসময় দ্বিপক্ষীয় সফরে এসে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন প্রত্যক্ষ করার জন্যে আব্বাস ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম