তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮

মাহমুদুর রহমান

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান খান।

প্রসঙ্গত, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতির সঙ্গে বিদেশে অবস্থানরত এক আইন বিশ্লেষকের কথোপকথন তার পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়।

পরে হাইকোর্ট থেকে জামিন পান মাহমুদুর রহমান। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে এর ওপর শুনানি শেষে আজ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তার জামিন বহাল রাখেন।

এবিষয়ে মাহমুদুর রহমানের পক্ষে মামলার শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই সময় সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মোট ৭০টি মামলা করা হয়েছিল।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম