বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয়: জাতিসংঘ সমন্বয়ক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ২১:১৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:১৯

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বাংলাদেশের ৫১তম বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় নজির হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে তিনি এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে।’ তিনি দেশে ও প্রবাসে অবস্থাররত সব বাংলাদেশি নাগরিককে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

জাতিসংঘ সমন্বয়ক  বলেন, ‘সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ একটি অসাধারণ যাত্রা শুরু করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেশটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং বর্তমানে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে।’

বিবৃতিতে তিনি আরও লিখেছেন, ‘মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার অনেক আগে থেকেই মানবউন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য দেশটিকে অন্যান্য দেশের জন্য অনুকরণীয় একটি নজির হয়ে ওঠেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা এবং সারাবিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নেও বাংলাদেশ অবদান রেখেছে। বাংলাদেশ বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায্যতা এবং স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থের পক্ষেও সোচ্চার রয়েছে।’

এতে বলা হয়, ‘১৯৯৯ সালে বাংলাদেশের উত্থাপিত শান্তি-সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং ২০০৮ সালে বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছে।’ 

লুইস উল্লেখ করেন যে, ‘সবচেয়ে সুবিধাবঞ্চিতদের অধিকারের জন্য বাংলাদেশের সমর্থন রয়েছে এবং দেশের সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার জন্য দেশের অঙ্গীকার বিধৃত রয়েছে। এতে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার পাশাপাশি মানুষের মর্যাদা ও মূল্যবোধের সম্মান রক্ষা নিশ্চিত করা হয়েছে।’ খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক