বিএসএমএমইউতে চিকিৎসকদের হাতাহাতি, দু’ঘণ্টা বিলম্বে কাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৭

বিএসএমএমইউ-তে কর্ম বিরতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া  বিভাগের চিকিৎসকরা ধর্মঘট করছেন না। তারা দুই ঘণ্টা বিলম্ব করে  কাজ শুরু করেছেন। রবিবার এমনটাই দাবি করেছেন হাসপাতালটির পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া।
জানা গেছে, অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের কথা-কাটাকাটি ও  হাতাহাতি হয়। রবিবার তাই অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করেন।
তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বাংলা ট্রিবিউনকে দাবি করেছেন হাসপাতালটির পরিচালক।

বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘গতকাল রাতে  অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে চিকিৎসকরা কর্মবিরতি নয়, রবিবার তারা দুই ঘণ্টা বিলম্ব করে  কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কথা সকাল ৮টায় থাকলেও তারা ১০টায় কাজ শুরু করে। এখন তারা পূর্ণ মাত্রায় কাজ করছেন। সবকিছু ঠিক আছে।’

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা।

প্রসঙ্গত, সার্জারি অনুষদের ১৩টি বিভাগ অ্যানেসথেসিয়া বিভাগের ওপর নির্ভরশীল। প্রতিদিন এখানে ১৫০ টির মতো অস্ত্রোপচার হয়ে থাকে

/জেএ/এনএসে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম