বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৯:১৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে, যেখানে সবার সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভার্চুয়ালি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠান থেকে তিনি দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একক ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ এখানে বসবাস করছে। আমরা সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করি।

যিশু খ্রিষ্ট মানবকল্যাণ ও মানব ধর্ম অনুসরণের শিক্ষা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, যা আপনারা তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়া চিন’-এ দেখতে পাবেন।

যেকোনও সমস্যা দেখা দিলেই তার সরকার সবসময় সবার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি দেশের সব মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।

বড়দিন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) জন্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা সংবিধানে তাদের (হিজড়াদের) অধিকার সুরক্ষিত করেছি। শুধু তাই নয়, ইসলাম ধর্ম হিজড়াদের তাদের জীবনধারার অধিকারও নিশ্চিত করেছে।

শেখ হাসিনা বলেন, এখন চাকরি, সব ধরনের পরিচয়পত্র বা পরিচয়পত্রের মতো প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ উল্লেখ করা হয়েছে। আমরা তাদের স্বীকৃতি দিয়েছি।

ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে বাড়ি দেওয়ার জন্য তার সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা হিজড়াদের জীবনযাত্রার মান ও জীবিকা উন্নত করতে তাদের বাড়িও দিচ্ছেন। তাদের (হিজড়াদের) চাকরি, ব্যবসা বা অন্য সব কাজ করার অধিকার আছে এবং আমরা তাদের জন্য এই অধিকার নিশ্চিত করছি। কিছু অসচেতনতা রয়েছে এবং আমরা এটি দূর করছি।

তিনি বলেন, একইভাবে হিজড়াদের জীবন ও জীবিকার মানোন্নয়নে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার বেদে জনগোষ্ঠী এবং অন্যদের বাড়ি ও জমি প্রদান করছে।

তার সরকার নিয়োগকর্তাদের বিশেষ সুবিধা বা প্রণোদনা প্রদান করছে, যখন তারা এই ধরনের সম্প্রদায়ের লোকদের পাশাপাশি ভিন্নভাবে সক্ষম এবং অটিস্টিক ব্যক্তিদের নিয়োগ করছে, উল্লেখ করেনি তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি অন্তত এটুকু বলতে পারি যারা পিছিয়ে আছে তাদের দেখতে পেলে আমি তাদের এগিয়ে আনবো। তাদের জন্য শিক্ষা, চাকরি, জীবিকা এবং অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করবো। এটা আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা এটি নির্মাণ করতে চাই।

শেখ হাসিনা খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্দেশে বলেন, তিনি নটরডেম কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরামর্শ দিয়েছেন। কারণ, এটি একটি স্বনামধন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় হিসেবে পর্যাপ্ত জায়গা রয়েছে। এখন এটাকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা এটা করি যাতে সব ধর্মের মানুষ সমান অধিকার পায়।

মসজিদভিত্তিক শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন মসজিদভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে, তখন হিন্দুদের মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে একইভাবে শিক্ষার ব্যবস্থা করে এবং করে চলেছে।

তিনি বলেন, আমি চাই আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে এ দেশে বসবাস করুন। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন এবং এর সুফল সব মানুষ ভোগ করবেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম