বৈশ্বিক এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ২০:২৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২০:২৩

বৈশ্বিক এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখতে বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এই বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে বুধবার (২১ ডিসেম্বর) পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি) এর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ সদস্য বিশিষ্ট পিইউআইসি প্রতিনিধি দল রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটিতে ছিলেন- তুরস্ক, ইরান, উগান্ডার পার্লামেন্ট সদস্যবৃন্দ ও পিইউআইসি’র মহাসচিব। 

বৈঠককালে, জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যাহত রাখতে পররাষ্ট্রমন্ত্রী পিইউআইসি’র প্রতি আহ্বান জানান। ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের কাছে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি বর্ণনা করায় মোমেন মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের নিয়ে কাজ করা এই কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফররত পিইউআইসি প্রতিনিধি দল মানবিক বিবেচনায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায়। এই সংকট সমাধানে তাদের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করে।

এর আগে সফররত পিইউআইসি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার দেখা করে। মঙ্গলবার প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। সেখানে তারা রোহিঙ্গা ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে। সূত্র: বাসস।

 

/এফএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম