বেলজিয়ামে বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ২৩:২৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০০:১১

বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত করা হয়েছে বেলজিয়ামে। বাংলাদেশ ও বেলজিয়ামের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ওই স্ট্যাম্প অবমুক্ত করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলজিয়ান পোস্টাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। =

রাষ্ট্রদূত অনুষ্ঠানে বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে বেলজিয়াম প্রথম দিকের দেশ এবং ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়াম স্বীকৃতি দেয়। গত ৫০ বছর ধরে বেলজিয়াম বাংলাদেশকে যে সহায়তা দিয়ে আসছে সেজন্য দেশটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের ডিরেক্টর জাঁ করনে ডি’এলজিউস দূতাবাসের উদ্যোগের প্রশংসা করে বলেন, স্ট্যাম্প অবমুক্ত হওয়ার কারণে দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

পোস্ট স্ট্যাম্পটি প্রিন্ট এবং বিক্রি করবে বেলজিয়াম। যেকোনও বেলজিয়ান বা বিদেশি নাগরিক এটি ব্যবহার করতে পারবে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম
তুরস্ক হয়ে ব্রাসেলস যাবেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী