লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী আলগিরডাস বাটকেভিসিয়াসের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সফরের কথা ছিল। ঢাকার এ বিষয়ে সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু লিথুয়ানিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করার কথা দেশটি থেকে জানানো হয়েছে।
বাটকেভিসিয়াস বাংলায় অনুদিত তার দেশের ইতিহাস এবারের বইমেলায় উদ্বোধন করার জন্য তিনদিনের সফরে ঢাকায় আসার কথা ছিল।
লিথুয়ানিয়া ইউরোপের একটি ছোট দেশ এবং এর জনসংখ্যা প্রায় ৩০ লাখ। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
/এসএসজেড/এসএম/








