বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মানহানি মামলা

জয়পুরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫

বাংলাদেশ প্রতিদিনের লোগো দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক ও স্থানীয় জেলা প্রতিনিধির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী।
রবিবার জয়পুরহাট অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। মামলার আগামী শুনানির তারিখ ৯ মে ধার্য করা হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘আখের গোছাতে ব্যস্ত তারা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। ওই সংবাদে পত্রিকার ১১ পৃষ্ঠায় জয়পুরহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলীর বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত ৮-১০ জন নেতা কর্মীর দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, চোরাকারবার, অবৈধ দখলদারি, শত শত সরকারি গাছ লুটের অভিযোগ রয়েছে মর্মে সংবাদ প্রকাশ হয়।
সংবাদটি মিথ্যা দাবি করে মামলার আর্জিতে উল্লেখ করা হয়, বাদী একজন সম্মানিত ব্যক্তি। পত্রিকাতে ওই মিথ্যা সংবাদ পরিবেশন হওয়ায় তার এক কোটি টাকার সম্মানহানি ঘটেছে। তিনি পত্রিকায় প্রতিবাদলিপি পাঠালেও তা প্রকাশ করা হয়নি বলেও আর্জিতে উল্লেখ করা হয়। তাই তিনি বাধ্য হয়ে রবিবার অতিরিক্ত জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদির জবানবন্দী শেষে চার আসামির বিরুদ্ধে সমন নোটিশ জারির আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং জয়পুরহাট জেলা প্রতিনিধি মাজেদ রহমান। বাদী পক্ষের আইনজীবী গোলাম মোকাররম চৌধুরী জানান, অতিরিক্ত জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. ইকবাল বাহার মামলায় বাদীর জবানবন্দি শেষে চার আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

/এসএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক