পরিবেশের মানোন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৯:৫৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৯:৫৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের মানোন্নয়ন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মন্ত্রী বলেন, যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অর্জনে তৎপর হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রদত্ত সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে মন্ত্রণালয়ের নভেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে মনোজগতকে নাড়া দেয় এরকম ডিসপ্লে ও ব্যানার প্রদর্শন করতে হবে। যানবাহনে হাইড্রলিক হর্ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা বক্তব্য রাখেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম