নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২০:৩২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হীরাবেনকে ‘একজন গর্বিত মা’ হিসেবে উল্লেখ করে চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি বলেন, ‘আপনার মায়ের সাথে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’

হীরাবেন মোদির পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শোকের এই সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।’ প্রধানমন্ত্রী হীরাবেন মোদির বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ৯৯ বছর বয়সে মারা গেছেন মোদির মা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

কিছু প্রকল্প উদ্বোধন করতে পশ্চিমবঙ্গ রাজ্যে এসেছিলেন মোদি, মায়ের মৃত্যুর খবর পেয়ে গুজরাটে ছুটে যান। গত ৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে শেষবার দেখা হয় প্রধানমন্ত্রী মোদির।

হীরাবেন মোদির ছোট ভাইসহ পরিবারের সঙ্গে থাকতেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রীরা একে একে শোক জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও শোক জানিয়েছেন।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম