কেবিনেট সচিবের নেতৃত্বে বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ২০:৩৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২০:৪৩

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কেবিনেট সচিবের নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করেছে সরকার। ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ-সংক্রান্ত জাতীয় কমিটি গঠন’ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করবে।

সম্প্রতি এই বিষয়ে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

২৭ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও দফতর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ) কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর অধীনে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত মানমাত্রা অর্জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বাস্তবায়নের নির্দেশনা দেবে এ কমিটি।

জাতীয় কমিটি কোনো শহর, অঞ্চল বা নির্দিষ্ট স্থানের বায়ুদূষণের মাত্রা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে উপনীত হলে উক্ত শহর, অঞ্চল বা স্থানে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প, যানবাহন বা বায়ুদূষণ সৃষ্টিকারী যেকোনও উৎসের চলাচল বা কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ বা সীমিত করার নির্দেশনা দেবে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটি শহর, অঞ্চল বা নির্দিষ্ট স্থানের বায়ুদূষণের মাত্রা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে উপনীত হলে ওই শহর, অঞ্চল বা স্থানে অবস্থিত স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা জনসাধারণের বাইরে চলাচলের ওপর সতর্কতা বা বিধিনিষেধ আরোপের বিষয়ে সরকারকে পরামর্শ এবং প্রযোজ্য ক্ষেত্রে, বায়ুদূষণ সম্পর্কিত যেকোনও বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ, পরামর্শ বা নির্দেশনা দেবে। জাতীয় কমিটি তার কার্যাবলি সম্পাদনে সহায়তার জন্য প্রয়োজনে ওই কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে উপকমিটি গঠন করতে পারবে এবং ওই উপ-কমিটির মতামত গ্রহণ করতে পারবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় কমিটি বছরে কমপক্ষে দুটি সভা করবে। তবে শর্ত থাকে যে সভাপতি প্রয়োজনে যেকোনও সময় জাতীয় কমিটির সভা আহ্বান করতে পারবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম