পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১২:৫৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২:৫৮

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (১ জানুয়ারি) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী ষোড়শ বেনেডিক্টের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শনিবার (৩১ ডিসেম্বর) শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা গেছেন সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শ। ৯৫ বছর বয়স হয়েছিল তাঁর। গত প্রায় এক দশক ধরে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালের ১৯ এপ্রিল তিনি পোপ নির্বাচিত হন। ২০০৫ সালের ২৪ এপ্রিল তাঁর অভিষেক অনুষ্ঠান হয়। ২০১৩ সাল পর্যন্ত মাত্র আট বছর পোপ হিসেবে দায়িত্ব পালন করেন জার্মানিতে জন্ম নেওয়া এই ধর্মযাজক। বয়সের কারণে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে ক্যাথেলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ পোপের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন তিনি। ক্যাথেলিক চার্চের ৬০০ বছরের ইতিহাসে কোনও পোপের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনা ছিল এটাই প্রথম।

তবে দায়িত্ব থেকে অবসর নিলেও জীবনের শেষ কয়েকটি বছর তিনি ভ্যাটিকানেই কাটিয়েছেন। শনিবার গ্রিনিচ মান সময় ৮টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় প্রায় দেড়টায়) ভ্যাটিকানেই তাঁর মৃত্যু হয়। আগামী ৫ জানুয়ারি পোপ ফ্রান্সিস তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করবেন। 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান