রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস পড়ায় রাকিন হায়াত(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে প্রথমে এলাকার ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
/জেইউ/এইচকে/








