১৪ বছর আগে-পরের বাংলাদেশে আকাশ-পাতাল পার্থক্য: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ১৪ বছর আগে-পরের বাংলাদেশে আকাশ-পাতাল পার্থক্য। এমআরটি-৬ লাইনের প্রথম অংশের উদ্বোধন করা হয়েছে। এক্সপ্রেসওয়ে হয়েছে। শত সড়কের উদ্বোধন হয়েছে। সড়ক পরিবহন আইনের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান।  

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।

সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান উল্লেখ করে মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প আমাদের সাহস ও স্বপ্নের প্রতীক, সক্ষমতার প্রতীক। এটা সারাবিশ্বকে বিস্মিত করেছে। বিশ্বব্যাংক নিজেদের ভুল স্বীকার করে সম্প্রতি বলেছে, বাংলাদেশের আজকের উন্নয়ন ও অর্জন সারাবিশ্ব জেনে গেছে। 

পাহাড়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দূর-দূরান্তে সড়ক নেটওয়ার্ক চলে গেছে। পাহাড়ের উৎপাদিত পণ্য আগে পচে যেতো। সেই দুর্দিন আজ নেই। উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বাংলাদেশ। বদলে গেছে বাংলাদেশ। বদলে গেছে মানুষের লাইফস্টাইল।

তিন দিনব্যাপী এ সম্মেলনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী,  সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী প্রমুখ।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম