আট জনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত জাতীয় সংসদে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ১৮:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:২৯

সাবেক মন্ত্রী, দুই জন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক বিরোধীদলীয় হুইপ ও চার জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন– সাবেক জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং সাবেক বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রী, কুমিল্লা-৪ আসনের সাবেক  সংসদ সদস্য এ.বি.এম. গোলাম মোস্তফা; ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক; সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবুল হোসাইন; সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী; কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দীন আহাম্মদ; সাবেক বিরোধীদলীয় হুইপ ও  ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মসিউর রহমান; বগুড়া-৯ আসনের সাবেক সংসদ সদস্য এস এম ফারুক; পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় জাতীয় সংসদে (ছবি: ফোকাস বাংলা)

এছাড়া, জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত অফিস সহায়ক কাম চাবি রক্ষক মো. মাহবুব আলম প্রধানের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

শোক প্রস্তাবে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বাবা মোশারেফ হোসেন (কালু), সংসদ সদস্য মো. শাহে আলমের মা মোসাম্মৎ রিজিয়া বেগম, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে), মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক সরকার, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুল, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে, সব বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সূত্র: বাসস।

 

/এফএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম