নতুন বছরের প্রথম অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৮

নতুন বছরে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের অধিবেশন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ বছরের প্রথম এই অধিবেশন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ১০ মিনিটে শুরু হয়।

স্বাগত বক্তব্যে অধিবেশনটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে স্পিকার জানান, রাষ্ট্রপতির ভাষণ রয়েছে এবং ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। সংসদ সদস্যদের আলোচনায় জাতীয় সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করি।

বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পদত্যাগ করায় বিএনপির সংসদ সদস্যরা এই অধিবেশনে নেই।

এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী এপ্রিল মাসে বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশগ্রহণ করেন কমিটি সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ সংসদের ২১তম অধিবেশন শুরু হয় ৫ জানুয়ারি, যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪ টা ১৫ মিনিট থেকে শুরু হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন এবং ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭৩টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৮৫৪টি প্রশ্নসহ মোট ১৯২৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৪টি। বেসরকারি সদস্যদের বিলের কোনও নোটিশ পাওয়া যায় নি। পূর্বে অনিষ্পন্ন ৮টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। অধিবেশনে উত্থাপনের জন্য ৬টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৮টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ১টি ও উত্থাপনের অপেক্ষায় ৬টি।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম