সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

এবার সম্ভাব্য হজযাত্রী ১ লাখ ২৭ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৮

এ বছর বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রবিবার (৮ জানুয়ারি) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অন্যান্য দেশের ন্যায় ২০২২ সালে বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।

বিভাগীয় শহরে হবে ক্যান্সার হাসপাতাল

চট্টগ্রাম-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান প্রতিটি বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করেছে সরকার। যেখানে শিশুসহ সকল বয়সী ক্যান্সার রোগীদের রোগ নির্ণয় এবং চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

ভুয়া ডাক্তারদের তৎপরতা কমে এসেছে

জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহ স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত পরিদর্শন টিম নিয়মিত পরিদর্শন করে থাকে। পরিদর্শনকালে যদি ভুয়া ডাক্তার পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জেল ও জরিমানা হয়ে থাকে।

তিনি বলেন, ভুয়া ডাক্তারের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্প্রতি হাসপাতাল ও ক্লিনিকসমূহে মোবাইল টিমের ঘনঘন পরিদর্শন ও তৎপরতার কারণে ভুয়া ডাক্তারদের কিছুটা তৎপরতা কমে এসেছে বলে সংসদে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম