অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত এক জায়গায় ঠেকে আছে: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৮


মনিরুল ইসলাম ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্তকাজ এক জায়গায় ঠেকে আছে বলে মন্তব্য করেছেন ডিএমপি’রঅতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় এফবিআই ১১টি আলামত নিয়েছে। সেগুলোর একটিরও রিপোর্ট আমরা এখনও পাইনি। শুনেছি কিছু কিছু আলামতের রিপোর্ট তৈরি হয়েছে। সেগুলো প্রশাসনিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ মামলায় গ্রেফতারকৃত কেউ এখনও স্বীকারোক্তি দেননি বলেও জানান তিনি।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মনিরুল ইসলাম আরও বলেন, ‘এফবিআই বাংলাদেশ সরকারের অনুরোধে বিনামূল্যে আলামতগুলো পরীক্ষা করছে। এছাড়া তাদেরও আগ্রহ ছিল। এ রিপোর্টগুলো পেলে আমরা গ্রেফতারকৃতদের ডিএনএ’র প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখবো। এফবিআইয়ের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের মূল আসামি সাতজন। এখনও তাদের গ্রেফতার করা যায়নি। আমি তাদেরই মূল আসামি বলছি যারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘ব্লগার হত্যা মামলার কোনওটাই থমকে নেই। তদন্ত চলছে। বেশ কিছু মামলায় আমরা অভিযোগ দিয়েছি। ওয়াশেকুরসহ বাকি মামলাগুলোর অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে। আমাদের যেমন দু-চারটি মামলার ব্যর্থতা রয়েছে তেমনি অনেক মামলায় সফলতাও রয়েছে।’
গত বছর ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা করে। এসময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। তারা দুজনেই যুক্তরাষ্ট্রের নাগরিক।

/এআরআর/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম