বিএসএমএমইউয়ের কার্যক্রমে রাষ্ট্রপতির সন্তুষ্টি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়োর ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি জানান বিএসএমএমইউর উপাচার্য। এ সময় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় এখানকার নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ সমান করার জন্য আহ্বান জানান তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন রাষ্ট্রপতির কাছে তার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোনও বাসস্থান নেই। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় তাদের জন্য নিজস্ব বাসস্থান অতি প্রয়োজন।’

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের