অনলাইন পত্রিকাগুলো মনিটরিং হচ্ছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০:০৬

অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে এবং কয়েকটি সেল ও কমিটি কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার নিবন্ধিত অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টি। মোট ৩৪৬টি অনলাইন পোর্টাল রয়েছে।

অনলাইন পোর্টাল মনিটরিং প্রশ্নে মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদফতর গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল রয়েছে। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃত খবর, গুজব (ফেক নিউজ) মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য পৃথক দুটি কমিটি কাজ করছে।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
পাঁচ দিনেই ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেললো ককরোচ পার্টি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম