‘ঋণখেলাপিরা টাকা না দিয়েও দিব্যি ভালো আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ২২:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২২:০০

ঋণখেলাপিরা টাকা না দিয়েও দিব্যি ভালো আছেন বলে মন্তব্য করে জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমান বলেছেন, ‘অর্থপাচার হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা আমরা দেখছি না।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আহসান আদেলুর রহমান এ কথা বলেন।

নীতি-নৈতিকতার দিক দিয়ে মানুষের ব্যাপক অবনতি হয়েছে, এমন মন্তব্য করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘দুর্নীতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে। দুর্নীতি সারা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এখনও দেখিনি।’

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ‘শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। বিশ্ব অবস্থানে বিশ্ববিদ্যালয়গুলো দিন দিন পিছিয়ে পড়ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানও খারাপ হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড।এই মেরুদণ্ড দিন দিন ক্ষয় হচ্ছে।’

অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, দীপংকর তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ, কাজী কেরামত আলী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম