গুণগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের বিকল্প নেই: চিফ হুইপ

বাংলা ট্রিবিউর রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২১:১৭

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ভুল সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেননা, ভাবমূর্তি অর্জন করা অনেক কঠিন। অথচ একটি ভুল সংবাদ কারও ভাবমূর্তি এক মুহূর্তে ক্ষুণ্ন করতে পারে। ডিজিটালাইজেশনের কারণে সাংবাদিকতার কলেবর বাড়ছে। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং গুণগত সংবাদ প্রচারে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। সবার অংশগ্রহণের মাধ্যমে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ‘সংসদ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। দুদিনব্যাপী আয়োজনে আজ ছিল সমাপনী অনুষ্ঠান। এ সময় তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ দেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদের লাইব্রেরি থেকে তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী সাংবাদিকতা করার অনেক সুযোগ রয়েছে। সংসদীয় কমিটির রিপোর্টগুলোতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ প্রকল্প ও সার্বিক কার্যক্রমের ধারণা পাওয়া যায়। এছাড়া সরকার পুলিশ, পররাষ্ট্র, প্রশাসন, প্রকৌশলী, চিকিৎসক ও বিচারকদের জন্য আলাদা প্রশিক্ষণ অ্যাকাডেমি স্থাপন করছে, যা পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিপিজিএ’র সাধারণ সম্পাদক নাফিজা দৌলা এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ব্যবস্থাপক (বাস্তবায়ন) সানাউল হক দোলন বক্তব্য রাখেন।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভের (এমআরডিআই) পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ বিটের ৫০ জন সাংবাদিক, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, সিনিয়র সাংবাদিক কামরান রেজা চৌধুরী, নিখিল চন্দ্র ভদ্র, মশিউর রহমান খান, কাজী সোহাগ, গাজী শাহনেওয়াজ, শেখ মামুনুর রশিদ, মিজানুর রহমান, সেলিম রেজা চৌধুরী, এন রায় রাজাসহ আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক