স্কাউটের ৩২তম জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ২০:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০:২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাওয়া ৯ দিনব্যাপী এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গাজীপুরের মৌচাকে প্রথমবারের মতো আয়োজিত ৯ দিনব্যাপী ৩২তম জাম্বুরি উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। মুসল্লিদের সুবিধাকে প্রাধান্য দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা।

যদিও এরই মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের স্কাউট ও কর্মকর্তারা হাজির হয়েছেন। স্কাউটদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে জাম্বুরি ময়দান।

বিশ্ব স্কাউট সংস্থার সদস্য ১৭৩টি দেশ। আর সারা বিশ্বে স্কাউট সদস্য সংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন। এই রাষ্ট্রগুলোকে ছয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এরমধ্যে এশিয়া প্যান প্যাসিফিক একটি অঞ্চল। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৩০টি দেশ নিয়ে এ অঞ্চলটি গঠিত।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের অংশগ্রহণে প্রতি চার বছর পরপর এশিয়া প্যাসিফিক রিজিওনাল জাম্বুরি অনুষ্ঠিত হয়। ২৮ ডিসেম্বর ১৯৭৩ থেকে ৪ জানুয়ারি ১৯৭৪ সাল পর্যন্ত ফিলিপাইনে সর্বপ্রথম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল জাম্বুরি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের একাদশ জাতীয় জাম্বুরি অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্সে বাংলাদেশ এই জাম্বুরি আয়োজনের দায়িত্ব পায়।

বুধবার (১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এই জাম্বুরিতে ৮ হাজার স্কাউট, ১ হাজার ইউনিট লিডার, আইএসটি মেম্বারসহ মোট ১১ হাজার জন অংশ নেবে। অংশ নেবে ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, স্কাউট চায়না (তাইওয়ান), থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইউএসএ, জার্মানি, কানাডা, বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া প্যাসিফিক রিজিওনের প্রতিনিধিরা। ১২ থেকে ১৭ বছর বয়সী স্কাউটসদের নিয়ে এশিয়া প্যাসিফিক জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে দেশি-বিদেশি স্কাউট ও স্কাউটাদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, বিশ্ব ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের কাছে নিজ দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও কালচার তুলে ধরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই জাম্বুরিতে বিদেশি স্কাউটরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ দেখার পাশাপাশি বাংলাদেশকে জানার সুযোগ পাবেন। জাম্বুরি আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম