ময়মনসিংহে নজরুল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৩

যাবজ্জীবনের প্রতীকী ছবি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের নজরুল মল্লিক হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত ২য় দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত না হওয়ায় আলম মল্লিক নামে একজনকে খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাবুল মল্লিক (২৫), আজিজ মল্লিক (৫৫), লালু মল্লিক (২৮), হীরা মল্লিক (২৯), জিয়ারুল মল্লিক (২১), মুসা মল্লিক (২৮), আব্দুল হাই মল্লিক (৪০) এবং হুরমত মল্লিকের ছেলে মুসা মল্লিক (২২)। সবাই একই পরিবারের সদস্য। সাজাপ্রাপ্তরা সকলেই জেল হাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২ অক্টোবর ঈদের দিন পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল মল্লিক নিহত হন।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম