ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আলোচ্যসূচিতে ২৪৫ প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৩, ১৩:৩৪ আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৭:১৬

বর্তমান সরকারের আমলে শেষ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি), চলবে ২৬ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত। রবিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এ সম্মেলনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনকে কেন্দ্র করে রীতি অনুযায়ী সব জেলার ডিসিদের কাছ থেকে প্রস্তাব নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হয়েছে। এগুলো বই আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। এছাড়া গত ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে সংগ্রহ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সচিব বলেন, ২৪ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন। তবে কার্য অধিবেশনগুলো গত সম্মেলনের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকেন। সম্মেলন উপলক্ষ্যে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দেন। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

সম্মেলনের বিশেষ দিক তুলে ধরে সচিব জানান, এ সম্মেলনের মাধ্যমে দেশের মাঠ প্রশাসন তৃণমূলের জনগণের ভাবনাগুলো কেন্দ্রকে অবহিত করবেন। এ আলোকে সরকারের নির্দেশনা ডিসিরা মাঠ প্রর্যায়ে নিয়ে যাবেন।

তিনি বলেন, এবারের সম্মেলনে ২৬টি কার্য অধিবেশনে ২৪৫টি প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ডিএমপির ৩ ডিসির বদলি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
কক্সবাজারের ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ
সর্বশেষ খবর
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে