আ. লীগের প্রার্থী চূড়ান্ত, বিএনপির বাছাই চলছে

বগুড়ায় প্রথম ধাপে দুই উপজেলার ১৩ ইউনিয়নে ভোট

নাজমুল হুদা নাসিম, বগুড়া
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৮

বগুড়ায় প্রথম ধাপে সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ চেয়ারম্যান পদে তাদের প্রার্থী চূড়ান্ত করে জেলার নেতাদের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে। বিএনপির প্রার্থী বাছাই চলছে। তারাও আগামী দুই একদিনের মধ্যে জেলার মাধ্যমে কেন্দ্রে তালিকা পাঠাবে। চলতি বছরের ২২ মার্চ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা ইতোমধ্যেই মাঠে নামতে শুরু করেছেন।

ইউপি নির্বাচন-২০১৬
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানান, প্রথম ধাপে সারিয়াকান্দি উপজেলার সদর, কাজলা, চালুয়াবাড়ি, বোহাইল, কর্ণিবাড়ি, ভেলাবাড়ি, কামালপুর, চন্দনবাইশা, কুতুবপুর, ফুলবাড়ি, হাটশেরপুর ও নারচী এবং দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ২৩-২৪ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাই ও ২ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং ২২ মার্চ ভোট গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দুই-একদিনের মধ্যে ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শুরু হবে।
রবিবার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১২ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সদর ইউনিয়নে সাহাম্মদ করিম, নারচীতে আলতাফ হোসেন বান্টু, ফুলবাড়িতে আনোয়ারুত তারিক মোহাম্মদ ভেলাবাড়িতে আবুল কালাম আজাদ রুবেল, কামালপুরে হেদায়েদুল ইসলাম, চন্দনবাইশায় মাহমুদুন্নবী হিরু, কর্ণিবাড়িতে আজাহার আলী মন্ডল, কুতুবপুরে গাজীউল হক গাজী, চালুয়াবাড়িতে তাজুল ইসলাম বাদশা, বোহাইলে গোলাম মোস্তফা টুকু, কাজলায় রাশেদ মোশাররফ এবং হাটশেরপুর ইউনিয়নে মতিউর রহমান। নেতারা জানান, এ তালিকা জেলার নেতাদের মাধ্যমে কেন্দ্রে যাবে। সেখান থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা হবে।
সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি সুজাউদ্দৌলা সঞ্জু জানান, এ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ভোট হবার সম্ভবনা নেই। তারপরও তারা ‘আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে’ দেবেন না। তাই তারা চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী চুড়ান্ত করছেন। ইতোমধ্যে চেয়ারম্যান পদে ভেলাবাড়ি ইউনিয়নে লুৎফুল হায়দার রুমি, বোহাইলে আবদুল মজিদ, কর্ণিবাড়িতে বাবলু কাজী এবং চালুয়াবাড়ি ইউনিয়নে অ্যাডভোকেট মোস্তাফিজার রহমানের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান ২-১ দিনের মধ্যে ১২টি ইউনিয়নে প্রার্থী চুড়ান্ত করবেন। এ তালিকা জেলা বিএনপির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।

দুপচাঁচিয়া উপজেলার পুনরায় গঠিত তালোড়া ইউনিয়নে গত নভেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মূহূর্তে নির্বাচন কমিশন তা স্থগিত করে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ঠাণ্ডা এবং মেহেরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তফশিল ঘোষণার পর থেকে ইউনিয়নগুলোতে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা তদবির শুরু করেছেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম