আন্তর্জাতিক সন্ত্রাসীদের শিকার হতে পারে রোহিঙ্গারা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ০০:০৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা শুধু আমাদের চ্যালেঞ্জ হবে না। সারা বিশ্বের চ্যালেঞ্জ হবে। তারা সবকিছু ছেড়ে বাংলাদেশে এসেছে। কাজেই তারা যেকোনও প্রলোভনে প্রলুব্ধ হতে পারে। সেজন্য তারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের শিকারও হতে পারে।

সোমবার (২৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তমব্রু সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের জন্য রোহিঙ্গাদের তিনটি গ্রুপ বিভিন্নভাবে উসকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিশৃঙ্খলা তৈরি করছে। রোহিঙ্গাদের মধ্যে তিন-চারটি গ্রুপ হয়েছে। কেউ ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে কেউবা নিজেরা নিজেরা মারামারি করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সম্প্রতি বনানীতে র‌্যাব সদস্যের ছিনতাইয়ে জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে র‌্যাবের ১৭ জনের বেশি সদস্য কারাগারে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনিয়ম বন্ধে জবাবদিহি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে র‌্যাবের সদস্য হোক কিংবা পুলিশের। কিংবা কোনও জনপ্রতিনিধি হোক। পুলিশের ডিআইজি লেভেলের একজন কর্মকর্তাসহ আরও কয়েকজনও কারাগারে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম