যুক্তরাজ্যকে ‘অংশীদারিত্ব সংলাপের’ প্রস্তাব বাংলাদেশের

শেখ শাহরিয়ার জামান
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:১০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৪৯

বাংলাদেশ-যুক্তরাজ্য অবৈধ অভিবাসন, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাস দমন, বিমানবন্দরের নিরাপত্তাসহ সব দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব করেছে ঢাকা। ব্রিটিশ অভিবাসনমন্ত্রী জেমস ব্রোকেন শায়ারের সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র সচিব এম শহিদুল হক অংশীদারিত্ব সংলাপের প্রস্তাব দেন।
জেমস ব্রোকেন শায়ার দুদিনের সফরে রবিবার ঢাকায় আসেন। এদিন তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে টেকনিক্যাল আলোচনা করেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, দুদেশের মধ্যে চার দশকের বেশি সময় কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বি-পক্ষিক সম্পর্ক ’প্রয়োজন হলে যোগাযোগ’ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা তাদের বলেছি ভারত, যুক্তরাষ্ট্রসহ প্রায় ২০টি দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা সচিব পর্যায়ে বার্ষিক সংলাপ হয়। যেখানে দ্বি-পাক্ষিক সমস্যার সমাধানসহ সামনের দিনগুলোয় সম্পর্ক কী ধরনের হবে, তা নিয়েও আলোচনা হয়।
ওই কর্মকর্তা আরও বলেন, তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। আমাদের জানিয়েছেন,  পরবর্তী সময়ে তারা অভিমত জানাবেন।
বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন, এমন একজন কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য থেকে সহায়তা পায় এমন কয়েকটি এনজিওয়ের  বিরুদ্ধে সন্দেহজনক অর্থায়নের অভিযোগ করলে ব্রিটিশমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানান। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্যের উগ্রবাদ সম্পর্কে জানতে চাওয়া হয়। কেন সেখানে আইএসের সমর্থক বাড়ছে, তা জানতে চাওয়া হয়।

ওই কর্মকর্তা বলেন, ব্রিটিশমন্ত্রীর কাছে আলোচনার সময়ে বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কেন ব্রিটিশ নাগরিকরা আইএসের (ইসলামিক স্টেট) মতো ঘৃণ্য সংস্থায় যোগদানের জন্য সিরিয়ায় যাচ্ছেন। এর উত্তরে ব্রোকেন শায়ার বলেন, আয় অসমতা এর প্রধান কারণ। এটি প্রতিরোধে যুক্তরাজ্য একটি সন্ত্রাসবাদ প্রতিরোধ কৌশলপত্র তৈরি করেছে। সে বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছেন। এ কৌশলপত্র জনগণকে জানানোর জন্য তারা ওয়েবসাইটেও দিয়ে দিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড গত মাসে তুরস্ক ভ্রমণের সময় জানিয়েছেন, গত চার বছরে প্রায় ৮০০ ব্রিটিশ নাগরিক  আইএসে যোগদানের জন্য সিরিয়া গিয়েছেন। প্রায় ৬০০-এর মতো ব্রিটিশ নাগরিককে যোগদানের আগে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জন বাংলাদেশি বংশোদ্ভূতও রয়েছেন।

জেমস ব্রোকেন সায়ার তার দেশে অবস্থিত অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসা বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে বিভিন্ন বৈঠকে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম