ধর্মীয় অনুভূতিতে আঘাত: ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪৭

বন্ধ করে দেওয়ার পর ব-দ্বীপ প্রকাশনীর স্টল ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিতে পারে এমন অভিযোগে অমর একুশে গ্রন্থমেলায় ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় লেখকসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে  স্টলটি বন্ধ করে পুলিশ।জব্দকৃত বইটির নাম ‘ইসলাম বিতর্ক’। রচনা সমগ্রের বইটি লিখেছেন প্রকাশনীর কর্ণধার শামসুজ্জোহা মানিক নিজেই।
এছাড়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা থাকতে পারে, এমন সন্দেহে অনুসন্ধানের জন্য আরও পাঁচটি বইয়ের সব কপি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা’, ‘জিহাদ: জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলামে নারীর অবস্থা’ এবং ‘নারী ও ধর্ম’।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পারি, ব-দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত ‘ইসলাম বিতর্ক’ বইটিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পরে অনুসন্ধানে বিতর্কিত লেখার প্রমাণ পাওয়া গেছে। বইটিতে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর শব্দও পাওয়া গেছে। এরপর বাংলা একাডেমির সঙ্গে কথা বলে স্টল বন্ধের ব্যবস্থা নিয়েছি।
এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ আমাদের বলেছে, ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন বই প্রদর্শিত হচ্ছে। স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রকাশনীটি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।’

বইমেলার নীতিমালার ১৩-এর ১৩ ধারা অনুযায়ী কোনও প্রকাশনী বন্ধের আগে তাকে আপত্তিকর অংশটি সরিয়ে ফেলার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এরপরেও যদি প্রকাশক ব্যর্থ হন, তাহলে তখনই প্রকাশনীটি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া, এ বছর পাইরেটেড বই বিক্রি করার দায়ে অন্য দুইটি স্টল বন্ধ করে দিয়েছে মেলা কতৃপক্ষ।

গতবছর একুশে বই মেলায় রোদেলা প্রকাশনীর স্টলটি বন্ধ করে দেয় মেলা কতৃপক্ষ। তখন ‘নবী মোহাম্মদের ২৩ বছর’ বইটি নিষিদ্ধ করা হলেও কাউকে আটক করা হয়নি।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম