মাথাপিছু আয় ১২ হাজার ডলার করতে ডিসিদের ভূমিকা রয়েছে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৭

প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় ১২ হাজার ডলার করা এবং উন্নত দেশ গড়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনেক ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তাদের মাঠপর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে।’

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবস কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘তবে কাজ করতে গেলে বিদ্যুৎ, জ্বালানির সমস্যায় পড়তে হয়, এমন অভিযোগ ছিল ডিসিদের পক্ষ থেকে। আমরা বলব, সেটা ধীরে কেটে যাবে।’

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘পবিত্র রমজান সামনে রেখে জিনিসপত্রের দাম নিয়ে কেউ যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। তারা হলেন মাঠপর্যায়ে সরকারের হাত। তাই বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসকদের বড় ভূমিকা রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্য বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন কমার্শিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। চামড়ার সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা নিতে হবে।’

/এসআই/এনএআর/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান