সন্ত্রাস রুখে দিতে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে পুলিশ: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১২:৪৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৩

দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি দমনে পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে প্রতিনিয়ত একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তেমনি মনুষ্যসৃষ্ট দুর্যোগও দেখা যায়। এই হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস; সবসময় রাষ্ট্রের অর্থনীতির গতিকে স্তমিত করার চেষ্টা করে। আর আমাদের প্রতিটি প্রচেষ্টাই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এক্ষেত্রে পুলিশ বাহিনী অত্যান্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে এসব বোমাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক; এগুলো প্রতিরোধে করতে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।’

রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানস্থলে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জনগণের জান-মাল রক্ষায় এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকি করোনা মহামারিকালে আমরা দেখেছি, যখন আত্মীয়-স্বজনও লাশ দাফন-কাফন করতে যায়নি, তখন পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চূড়ান্ত প্রশিক্ষণ কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে দক্ষতা অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

একাডেমির কর্মসূচি শেষে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় নগরীর মাদ্রাসা মাঠে এ জনসভা শুরু হবে। জনসভায় উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম