কারখানা পরিদর্শন অধিদফতরের লাইসেন্স দেওয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৫

কারখানা পরিদর্শন অধিদফতরের লাইসেন্স দেওয়া শুরু দেশের সব কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান ও ঠিকাদারি সংস্থার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করলেও এ বিষয়ে প্রচার প্রচারণা না থাকায় ঘোষণাটি এখনও তেমন কার্যকরী হয়নি। গত বছরের সেপ্টেম্বরে শ্রম আইনের অধীনে এ বিষয়ে বিধিমালা জারি হলেও গত সোমবার একটি প্রতিষ্ঠানকে প্রথম লাইসেন্স দিয়েছে কারখানা পরিদর্শন অধিদফতর।খোঁজ নিয়ে জানা গেছে, বিধিমালা জারি হলেও প্রচারণা না থাকায় সংশ্লিষ্টরা বিষয়টি সম্পর্কে তেমন অবহিত নন।
কারখানা পরিদর্শন অধিদফতরের প্রধান পরিদর্শক সৈয়দ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার এ বিধিমালার আওতায় ঢাকা লজিস্টিকস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রথম লাইসেন্স দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান যারা বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আমাদের কাছ থেকে লাইসেন্স নিতে হবে।’
বিধিমালা জারির ছয় মাস পরে তারা প্রথম লাইসেন্স কেন দিলেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর প্রধান কারণ জনসচেতনতার অভাব। লাইসেন্স নেওয়ার বিষয়টি নতুন এবং এর প্রচারণা হয়নি। সেজন্য আমরা আবেদনপত্র পাচ্ছি না।
তিনি বলেন, ‘আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কার্যক্রম বাড়িয়েছি এবং খুব শিগগিরই সংবাদপত্রে আমরা এ বিষয়ে বিজ্ঞাপন দেব এবং ওয়েরসাইটে এর প্রচারণা চালাবো।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮০ লাখ অর্থনৈতিক ইউনিট আছে যারা বিভিন্ন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত। নতুন বিধিমালা অনুযায়ী প্রতিটি কারখানা, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান, দোকান এবং ঠিকাদারি সংস্থাকে রেজিস্ট্রিকরণ ও লাইসেন্স এর জন্য নির্ধারিত ফর্মে মহাপরিদর্শকের কাছে আবেদন করতে হবে। এ লাইসেন্স এক বছরের জন্য দেওয়া হবে এবং প্রতি অর্থবছরে তা নবায়ন করতে হবে।

যদি কেউ এ লাইসেন্স মেয়াদ শেষে এক বছরের মধ্যে নবায়ন না করে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা যাবে।

জানা গেছে, অল্প কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে কারখানা পরিদর্শন অধিদফতরে লাইসেন্সের জন্য আবেদন করেছে। এসব প্রতিষ্ঠানকে এখন থেকে লাইসেন্স দেওয়া হবে।

/এসএসজেড/এসএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের