জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আব্দুল মোমেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৫:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৫:১৪

জি-২০ শীর্ষ সম্মেলন এবার ভারতে হবে এবং অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। আগামী ১ থেকে ২ মার্চ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে বাংলাদেশ তার ইস্যুগুলো তুলে ধরবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এবছর জি-২০ এর চেয়ারম্যান। দেশটি এবার একটি ইউনিক কাজ করেছে, তারা সাউথ-সাউথের মতামত নেওয়ার জন্য জি-২০ এর সদস্য নয় এমন ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। এরমধ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।’

তিনি বলেন, ‘মার্চ ১-২ তারিখে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের তার ইস্যুগুলো তুলে ধরবে। আমাদের জন্য এটি একটি বড় সম্মান। কারণ আমরা উন্নয়ন অংশীদারদের একটি ফোরাম পেয়েছি, যেখানে আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরতে পারবো।’

বাংলাদেশ কী কী ইস্যু নিয়ে আলোচনা করবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সেগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে যাবেন, ওদের পররাষ্ট্র সচিব আসবেন এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম