মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ৬৯ রাশিয়ান জাহাজকে বন্দরে ভিড়তে মানা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৬

মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে এ কথা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন সিনিয়র তথ্য কর্মকর্তা।

জানা গেছে, তালিকায় তেল পরিবহনকারী ট্যাংকার, সাধারণ পণ্যবাহী কার্গো ভ্যাসেল, গাড়ি পরিবহনকারী ভ্যাসেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্যাটাগরির জাহাজ রয়েছে। ১৬ জানুয়ারি নৌ বাণিজ্য দফতরের প্রধান ক্যাপ্টেন সাব্বির আহমেদ সই করা সরকারি এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এসব জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না পারার পাশাপাশি এগুলোর নিবন্ধন, শ্রেণিকরণসহ অন্যান্য পরিষেবাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

নৌ মন্ত্রণালয়সূত্র জানিয়েছে, মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি যায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে, সেখান থেকে তা চট্টগ্রামে নৌ-বাণিজ্য অধিদফতরে পাঠানো হয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম