বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলন’ উপলক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক বাণীতে এ কথা বলেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলন’ উপলক্ষে মো. আবদুল হামিদ সব শিশু-কিশোরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে সোনার মানুষ সৃষ্টি করতে পারলে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিকূল রাজনীতির স্রোত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। তার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সবাইকে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

আবদুল হামিদ উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অন্যতম শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু  কিশোর মেলা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে—এটাই সবার প্রত্যাশা।’

তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করেন। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের