শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব, তিনি উন্নয়ন করতে ভালোবাসেন। পাবনার উন্নয়নে তিনি সবসময়ই আমাদের পাশে আছেন।

তিনি বলেন, পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর উন্নয়নে আমাদের দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। ‘পাবনার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ’ এই মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পাবনা জেলা পরিষদের রশিদ হলে সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, করোনা সংকট ও ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়েই দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। পাবনাকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ শক্তির কোনও বিকল্প নেই। সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী ও কৃষক সবার মতামতেরই গুরুত্ব আছে। কাউকে বাদ দিয়েই পাবনার উন্নয়ন সম্ভব নয়। আর উন্নয়নের জন্য সবাইকে লেগে থাকতে হবে। হোঁচট খেলেও হতাশ হওয়া যাবে না। দেশের উন্নয়ন হচ্ছে, পাবনার উন্নয়ন হচ্ছে এবং ইছামতিরও কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

তিনি বলেন, ইছামতি নদীর উন্নয়ন নিয়ে পাবনাবাসী দীর্ঘদিন যাবত ভাবছেন। ব্যক্তিগত উদ্যোগে কিছু কচুরিপানা উচ্ছেদ করা যায় বা কিছু স্থাপনা তৈরি করা যায়, কিন্তু সামগ্রিক উন্নয়ন করা যায় না। নদীতে বহুমুখি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ইছামতি নদীকে খনন করে নৌ পরিবহন-খাত সৃষ্টি, নদীর একপাশের রাস্তা দিয়ে গাড়ি চলবে আরেক পাশে হাঁটার রাস্তা, পিকনিক স্পট, মোটেল হবে।

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহ. শাহাবুদ্দিন চুপ্পুর উপস্থিতিতে সভায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সমাজহিতৈষী মুসতাক আহমেদ সুইট বক্তব্য রাখেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য ড. এস এম নাসিফ শামস উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম