প্রতিবছর স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২০

জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দিবস পালনের তারিখটি পরে নির্ধারণ করবে সরকার।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই দিবসের ‘মূল উদ্দেশ্য থাকবে ওই নির্দিষ্ট দিনে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান এটা প্রতিপালন করবে, যাতে জনসচেতনতা তৈরি হয় এবং স্থানীয় সরকারের সাথে জনগণের সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়। তাদের তথ্যটা যেন আরও বেশি প্রকাশিত হয়।’

তিনি জানান, প্রতিবছর ১৬ জানুয়ারিকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব করা হয়। মন্ত্রিসভা এতে নীতিগত সম্মতি দিয়েছে যে, একটি দিবসকে স্থানীয় সরকার দিবস হিসেবে প্রতিপালন করা উচিত। তবে তারিখটা এখনও নির্ধারিত হয়নি। তারিখটার জন্য বলা হয়েছে যে স্থানীয় সরকার বিভাগ পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে তারিখ নির্ধারণ করবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম