সংসদে সরকার দলীয় এমপির ক্ষোভ

এক প্রশ্ন কতবার স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৫

জাতীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রশ্নের জবাব একাধিকবার স্থানান্তর করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের এমপি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে  তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
আবুল কালাম আজাদ এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন। জবাবে স্পিকার বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
এর আগে বিকেল পৌনে ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।
এ পর্যায়ে আবুল কালাম আজাদ পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষকে তথ্য দেওয়ার জন্য আমরা তথ্য অধিকার আইন করেছি। জনগণ এখন তথ্য পায়। কিন্তু সংসদে আমরা তারকা চিহ্নিত প্রশ্ন (মৌখিক উত্তর দেওয়ার জন্য) করে তার জবাব পাই না। আর আমি একটি প্রশ্ন করলাম, প্রথমে বলা হলো নভেম্বর মাসে, এরপর ২ ফেব্রুয়ারির জন্য নির্ধারণ করা হলো। আজ আবার দেখা যাচ্ছে স্থানান্তরিত। আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কিন্তু এক প্রশ্ন কতদিন স্থানান্তরিত হবে?’
এ সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রশ্নটি কোন মন্ত্রণালয়ের ছিল?’ পরে আবুল কালাম আজাদ বলেন, ‘আমার প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, আমার সামনেই মন্ত্রী বসে আছেন। এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার একটি রুলিং চাই। পরে স্পিকার বিষয়টি দেখবেন বলে এই সংসদ সদস্যকে আশ্বাস দেন।

বুধবার সংসদে প্রশ্নের জবাব দেওয়ার জন্য পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্ধারিত দিন ছিল। হিসাব করে দেখা গেছে, তিনি তারকা চিহ্নিত ৮৮টি প্রশ্নের মধ্যে ১৮টি ও ৪০টি লিখিত প্রশ্নের মধ্যে ৯টির জবাব স্থানান্তর করেছেন।

নবম জাতীয় সংসদেও সবচেয়ে বেশি প্রশ্ন স্থানান্তর করেছিলেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রী। বেশির ভাগ প্রশ্ন ছিল হত্যা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা বিষয়ক।

/ইএইচএস/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম