পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান শেখ সেলিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৭

শেখ ফজলুল করিম সেলিম পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে চিন্তাভাবনা করতে পররাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সরকারি দলের এই সিনিয়র সদস্য বলেন, পাকিস্তান আমাদের চির শত্রু। তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। তারা ষড়যন্ত্র করে বিডিআর  বিদ্রোহ করিয়েছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোন যৌক্তিকতা নাই। পররাষ্ট্র মন্ত্রীকে বলবো বিষয়টি চিন্তা করতে এবং এটা করতে পারলে আমাদের জন্য ভাল হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে সেলিম বলেন, আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হচ্ছে। ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে আপিল করার কোন সুযোগ ছিলো না। অথচ আমাদের এখানে আপিল এমনকি রিভিউ করারও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মহল এই বিচার প্রক্রিয়া নিয়ে কোন প্রশ্ন তুলতে পারেনি।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের মাটিতে বসে এখনও ষড়যন্ত্র করছে। স্বাধীনতার ৪৪ বছর পরেও তারা এদেশে তাদের এজেন্ট দিয়ে ষড়যন্ত্র করছে।
সম্প্রতি পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তানি এক কূটনীতিকের জঙ্গিবাদে সম্পৃক্ত থাকায় বাংলাদেশ তাকে বহিষ্কার করেছে। এই কূটনীতিক এখানকার জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে কেবল বৈঠকই করতন না, তাদের এ্যাম্বাসিতে ডেকে এনে জঙ্গি তৎপরতা চালানোর জন্য টাকা দিতেন। বাংলাদেশ যাতে অস্থিতিশীল রাষ্ট্র হয় সেজন্য ষড়যন্ত্র করেছেন। তা প্রমাণ হওয়ার পর কূটনীতির রীতি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। অথচ পাকিস্তান কোনও অপরাধ ছাড়াই মৌসুমী রহমান নামে বাংলাদেশের একজন কূটনীতিককে বহিস্কার করে। পাকিস্তান কূটনীতি বহির্ভূত কাজ করছে এবং অসৌজন্যমূলক আচণন করছে।
ইএইচএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম