রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও মো. সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় ফার্স্টলেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। ‌

রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। এ সময় তারা কুশল বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবি: প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং।

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম