রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বাড়ছে: ডেরেক শোলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে উভয়ের জন্য একই ধরনের চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কাউন্সিলর ডেরেক শোলে। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বাড়ছে।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনার পরে ডেরেক শোলে বলেন, ‘অনেক মার্কিন কর্মকর্তা বাংলাদেশে সফর করেছেন এবং আমি এখন এসেছি— এটি বার্তা দেয় যে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের মধ্যে সম্পর্ক—রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে বাড়ছে।

ডেরেক শোলে মঙ্গলবার ঢাকায় পৌঁছান এবং বুধবার সকালে একটি হোটেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দেখা করার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক শোলে।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা সম্পর্ককে আরও  উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে ১০০টি নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এবং সেখানে তারা বিনিয়োগ করলে খুশি হবো।’

রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা একমাত্র দেশ, যারা এটি অব্যাহত রেখেছে এবং সবচেয়ে বড় দাতা। তারা আমাদের সঙ্গে একমত যে রোহিঙ্গাদের জীবনযাপনের পরিবর্তন করতে হবে। তাদের আশা জাগিয়ে রাখতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের পাশে আছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম