জনগণকে স্বাবলম্বী করতে উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। তাদেরকে দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে। তিনি বলেন, ‘জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা রংপুর-৬ এর অন্তর্গত মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকারের সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তিনি মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ আশ্রয়ন প্রকল্প, জাফরপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন এবং খালাশপীর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং তৃতীয় লিঙ্গের সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলার জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু,  মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সেলিম মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনুদান এককালীন। তাই অনুদানের ওপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকেরই যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।’ তিনি বলেন, ‘উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণই দক্ষতা অর্জন এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হবার উপায়।’

নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ‘স্থানীয় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভেন্ডাবাড়িতে ইউনিয়ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে।’ এসময় তিনি চতরা ইউনিয়নে স্টেডিয়াম এবং শানেরহাট ইউনিয়নের শান নদী খননের কথা উল্লেখ করে বলেন, ‘উপকারভোগীদের মধ্যে যথাসম্ভব সেবাসামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।’

স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সব নির্বাচনি প্রতিশ্রুতি পালন করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব গুণে সমগ্র বাংলাদেশের মতো পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্পিকার সব উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সঙ্গে থাকার জন্য সবার প্রতি আহ্বান  জানান।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি