পার্বত্য চট্টগ্রামে জঙ্গি অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৭

পার্বত্য চট্টগ্রামে অস্ত্র পাচার ও জঙ্গি প্রশিক্ষণের বিষয়ে ভারতের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে এ বিষয়টি আলোচিত হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কাত্রা নেতৃত্ব দেন।

বৈঠকের পরে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা কোনও ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেই না। আমরা যখন খবর পেয়েছি যে কিছু তরুণ তাদের পরিবার থেকে চলে গেছে এবং পরবর্তীতে যখন পুলিশের কাছে খবর  আসলো, তখন খবর পাওয়া গেলো যে বান্দরবনে তারা প্রশিক্ষণ নিচ্ছে। তখন কিছু অভিযান পরিচালনা করা হয় এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে।’

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন

তিনি বলেন, ‘আমরা ব্যাখ্যা করেছি যে কোন প্রেক্ষাপটে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। এর একটি অনাকাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে সেখানকার বম গোষ্টির কিছু লোক ভয় পেয়ে মিজোরামের দিকে চলে গেছে। সংখ্যাটি সেরকম বেশি না। তবে এটি তাদের জন্য রাজনৈতিক সমস্যার তৈরি করেছে। আমরা বলেছি যে বাংলাদেশিদের ফিরিয়ে নিতে আমরা আগ্রহী। যদি সাহায্য প্রয়োজন হয় সেটি আমরা দেবো।’

ভারত আমাদের ব্যাখ্যায় আশ্বস্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযানের ফলে বেসামরিক লোকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা আরও যত্নবান থাকবো বলে জানানো হয়েছে, বলেন পররাষ্ট্র সচিব।

আরও পড়ুন-

পাহাড়ে র‌্যাবের অভিযানে ২০ জঙ্গি-কেএনএফ সদস্য আটক

অনিষ্পন্ন ইস্যু সমাধানে ভারতের সহায়তা চাইলো বাংলাদেশ

সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম