বাড়তে শুরু করবে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৫

বসন্ত এসে গেছে, তবে শীতের আমেজ এখনও আছে। দেশের বেশ কিছু এলাকায় সোমবারের তুলনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬, যা গত সোমবার ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৫ দশমিক ৫, সোমবার ছিল ১৬; রাজশাহীতে আজ ১০ দশমিক ৭, ছিল ১১ দশমিক ৮; রংপুরে আজ ১৩ দশমিক ৫, ছিল ১৩; ময়মনসিংহে আজ ১৩, ছিল ১৩ দশমিক ৮; সিলেটে আজ ১২ দশমিক ৯, ছিল ১৭; চট্টগ্রামে আজ ১৪ দশমিক ৭, ছিল ২১; খুলনায় আজ ১৩ দশমিক ৫, ছিল ১৪ দশমিক ৬ এবং বরিশালে আজ ১২, ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, বাতাসের গতির পরিবর্তন ঘটছে। এই সময় তাপমাত্রা ওঠানামা করে। এই কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। রাতে আরও এক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে তিনি জানান।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম