শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

জবি প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তিনি বলেন, ‘সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটাতেই বিশ্বাসী। আর বর্তমান সময়ে বাংলাদেশ আলোকিত পথ ধরে চলছে। এ আলোকিত পথ থেকে দেশ সামনে বিচ্যুত হবে না।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধের পরেও আমরা কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত ছিলাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্যই শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেছেন। লড়াই সংগ্রাম করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে চলছে। তিনি নেতৃত্বে থাকলে দেশ আলোর পথ থেকে কখনোই বিচ্যুত হবে না।’

এ সময় তিনি নিজের ছাত্ররাজনীতি জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন কলেজ) পড়তাম তখন ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ৬ দফা দিলেন। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমাদের নেতারা তখন ৬ দফার মূল ভিত্তি আমাদের বোঝাতেন। তৎকালীন জগন্নাথ কলেজে যদি না পড়তাম তাহলে হয়তো আমি বীর মুক্তিযোদ্ধা, একজন নেতা এবং একজন মন্ত্রী হওয়ার এই দুর্বার গতি আমার হতো না। জগন্নাথে ভর্তি হওয়ার পর থেকেই আমার গতিটা দুর্বার। কেউ আমাকে বাধা দিতে পারেনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলামসহ প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত। 

/আরআইজে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম