শান্তিরক্ষীদের বেতন না কাটার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৩

সংসদ ভবন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের বেতন থেকে ১০ ভাগ না কাটার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, গত বছর বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শনে যখন কমিটি কঙ্গো ও আইভরি কোস্ট সফর করে, তখন সেখানে কর্মরত শান্তিরক্ষীরা বিষয়টি কমিটির কাছে উত্থাপন করেন। তারা সেখানে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। সেই পরিপ্রেক্ষিতে তাদের বেতন না কাটার এ সুপারিশ করা হয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের হিসাবে ১৬টি মিশনে মোট ১ লাখ ২৫ হাজার ৯৭ জন শান্তিরক্ষী কাজ করছেন। শান্তিরক্ষা মিশনের তথ্য অনুযায়ী, এসব মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি আট হাজার ৪৯৬ জন সদস্য কাজ করছেন। যার মধ্যে সশস্ত্র বাহিনীর ৭ হাজার ২৫৫ জন, পুলিশের এক হাজার ১৭২ জন এবং সামরিক বিশেষজ্ঞ রয়েছেন ৬৯ জন।
দীর্ঘ দেনদরবারের পর ২০১৩ সালে শান্তিরক্ষীদের বেতন পৌনে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদীয় কমিটির আরেক সদস্য বলেন, কমিটির বৈঠকে আমরা বাংলাদেশি শান্তিরক্ষীদের দাবি অনুযায়ী সুপারিশ করেছি। সরকার এখন বিষয়টি বিবেচনা করে দেখবে। যেহেতু তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে, সেজন্য তাদের বেতন থেকে কর্তন না করাই ভালো। আর এখনতো আমাদের অর্থনৈতিক উন্নয়নও ভালো হচ্ছে।
বৈঠকে সংসদে উত্থাপিত ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬’ এবং ‘প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬’ এর প্রতিবেদন চূড়ান্ত করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন। বৈঠকে প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম